-->
SIR: শুনানিতে যাওয়ার পথে উলুবেড়িয়ায় পথদুর্ঘটনায় মৃত্যু স্বামী-দু’সন্তানের, মায়ের অবস্থা আশঙ্কাজনক

SIR: শুনানিতে যাওয়ার পথে উলুবেড়িয়ায় পথদুর্ঘটনায় মৃত্যু স্বামী-দু’সন্তানের, মায়ের অবস্থা আশঙ্কাজনক

প্রত্যক্ষদর্শীদের দাবি, উলুবেড়িয়া চেকপোস্টের কাছে হঠাৎ একটি চারচাকার গাড়ি সিরাজদের বাইকের সামনে এসে পড়ে। গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারান সিরাজ।

SIR: শুনানিতে যাওয়ার পথে উলুবেড়িয়ায় পথদুর্ঘটনায় মৃত্যু স্বামী-দু’সন্তানের, মায়ের অবস্থা আশঙ্কাজনক

প্রতীকী এআই ছবি।

বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর (SIR) এর জন্য শুনানি কেন্দ্রে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী ও দুই নাবালক সন্তানের। আশঙ্কাজনক অবস্থা মা সামিনা বেগমের। বুধবার  হাওড়ার উলুবেড়িয়ায় (Uluberia, Howrah) ১৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শেখ সিরাজ (৩৫), তাঁর ছেলে শেখ হীরাজ (৭) ও মেয়ে সঞ্জনা খাতুন (৪)। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন সিরাজের স্ত্রী সামিনা বেগম।

প্রত্যক্ষদর্শীদের দাবি, উলুবেড়িয়া চেকপোস্টের কাছে হঠাৎ একটি চারচাকার গাড়ি সিরাজদের বাইকের সামনে এসে পড়ে। গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারান সিরাজ। তার পরই একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লাগে বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিরাজ ও দুই শিশুর।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চার জনকে উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। গুরুতর জখম সামিনাকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও চারচাকার গাড়ি— দু’টিকেই আটক করেছে। ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আচমকা এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

সিরাজের বাড়ি সাঁকরাইলের বানিপুর এলাকায়। সামিনার বাপের বাড়ি বাগনানের হাটুরিয়া-১ অঞ্চলে। বুধবার সেখানেই ছিল তাঁর এসআইআর শুনানির হাজিরা। সেই কারণেই পরিবার নিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন তাঁরা।  তারই মধ্যে জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। 


0 Response to "SIR: শুনানিতে যাওয়ার পথে উলুবেড়িয়ায় পথদুর্ঘটনায় মৃত্যু স্বামী-দু’সন্তানের, মায়ের অবস্থা আশঙ্কাজনক"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads