আপনার অজান্তেই ডেটা 'চুরি' করে নিচ্ছে গুগল! স্মার্টফোন ব্যবহারের সময় এই ভুলগুলি করছেন না তো?
অ্যাপ ব্যবহার করার সময় আমরা অনেকেই বুঝতেই পারি না যে নীরবে আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রাখছে গুগল (Google data privacy)। আপনি কোথায় যাচ্ছেন, কী সার্চ করছেন, কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছেন সবই থাকে তাদের ডেটা বক্সে সেভ করা থাকে।
.jpg.webp)
প্রতীকী ছবি
দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই স্মার্টফোন হয়ে উঠেছে হাতের মুঠোয় বিশ্বকে পাওয়ার সবচেয়ে সহজ উপায়। এক ক্লিকেই জানা যায় অজানা তথ্য (Google data privacy), মুহূর্তে খুঁজে পাওয়া যায় সঠিক রাস্তাঘাট, আবার খাবার অর্ডার করাও এখন কয়েক সেকেন্ডের ব্যাপার। করোনা পরবর্তী সময়ে প্রযুক্তি-নির্ভরতা আরও এক ধাপ বেড়েছে। বিশেষত তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় আগের তুলনায় অনেক বেশি সময় কাটাচ্ছে। ফলে গুগল, ইউটিউব, প্লে-স্টোর বা জিমেলের মতো অ্যাপের ব্যবহার এখন প্রায় সকলের দৈনন্দিন অভ্যাস।
কিন্তু সমস্যা হচ্ছে, এই সমস্ত অ্যাপ ব্যবহার করার সময় আমরা অনেকেই বুঝতেই পারি না যে নীরবে আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রাখছে গুগল (Google data privacy)। আপনি কোথায় যাচ্ছেন, কী সার্চ করছেন, কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছেন সবই থাকে তাদের ডেটা বক্সে সেভ করা থাকে (Google collecting user data)। তবে ভাল খবর হল, এখন ব্যবহারকারীরা নিজেরাই দেখে নিতে পারেন কোন কোন তথ্য গুগল নিজেদের কাছে জমা করে রাখছে (Google account safety)।
গুগলের কাছে কী কী ব্যক্তিগত তথ্য পৌঁছে যায়?
আপনার ফোনের লোকেশন অন থাকলে গুগল সহজেই ট্র্যাক (Google tracking issues) করতে পারে আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন। শুধু তাই নয়, সার্চ ইঞ্জিনে বা ইউটিউবে আপনি যা লিখে খুঁজছেন, সেই সার্চ হিস্ট্রিও সংরক্ষিত হয়। বহু মানুষ ভয়েস সার্চ ব্যবহার করেন সেখান থেকেও বোঝা যায় আপনি কোন ধরনের অ্যাপ বা কনটেন্টে ঢুঁ মারেন। এই সমস্ত তথ্য আপনার অজান্তেই গুগলের কাছে জমা হয়ে থাকে (smartphone privacy mistakes)। তবে চাইলে এখনই তা দেখে নেওয়া সম্ভব।
কীভাবে দেখবেন গুগল আপনার কোন তথ্য সেভ করেছে?
- প্রথমে ফোনের সেটিংস খুলুন
- সেখানে গিয়ে গুগল (Google) অপশনে ট্যাপ করে Manage Your Google Account সিলেক্ট করুন
- এবার Data and Privacy সেকশনে যান
- এখানে আপনি দেখতে পাবেন কোন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের তথ্য গুগল সেভ করে রেখেছে
- লোকেশন ডেটা সংরক্ষিত কিনা তাও এখান থেকে জানা যাবে
- আরও বিস্তারিত জানতে চাইলে প্রতিটি ক্যাটাগরি খুলে দেখে নেওয়া যাবে কোন তথ্য কখন সেভ হয়েছে।
কীভাবে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন?
- প্রয়োজন না হলে লোকেশন অফ করে রাখুন (Smartphone security settings)
- সেটিংস থেকে Auto-delete অপশন চালু রাখলে ৩, ১৮ বা ৩৬ মাস পর ডেটা নিজে থেকেই মুছে যাবে
- Ad Personalization বন্ধ করে রাখলে গুগল আপনার সার্চ অভ্যাস ট্র্যাক করতে পারবে না
- Voice Command ব্যবহার না করলে সেই অপশন অফ রাখাই নিরাপদ।
দৈনন্দিন জীবনে গুগল ও স্মার্টফোন আমাদের অত্যন্ত সুবিধা দিলেও, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় সচেতন হওয়াই এখন সবচেয়ে জরুরি- নয়তো অজান্তেই নিজের গোপন ডেটা দিয়ে ফেলছেন প্রযুক্তি দানবদের হাতে।

0 Response to "আপনার অজান্তেই ডেটা 'চুরি' করে নিচ্ছে গুগল! স্মার্টফোন ব্যবহারের সময় এই ভুলগুলি করছেন না তো?"
Post a Comment